1 Answers
'প্রবন্ধ লেখার জন্য সৃজনশীলতা অত্যাবশ্যক'- উদ্দীপক এবং 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে উক্তিটি যথার্থ।
সাহিত্য একটি বহুযাত্রিক বিষয়। এর শাখা-প্রশাখা ব্যাপক ও বিস্তৃত। প্রবন্ধ সাহিত্যের অন্যতম একটি শাখা। মনন ও সৃজনশীলতা প্রবন্ধের প্রধান বৈশিষ্ট্য।
উদ্দীপকের অবন্তি প্রবন্ধ লেখায় চেষ্টা করেও পারেনি। তথ্য-উপাত্ত থাকা সত্ত্বেও তার লেখায় ছিল না কোনো সৃজনশীলতা। আর এজন্যই সেটি প্রবন্ধ না হয়ে গদ্যে পরিণত হয়েছে। প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য নিয়ে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধেও আলোচনা করা হয়েছে। এখানে সৃজনশীলতাকে প্রবন্ধের প্রধান শর্ত হিসেবে দেখানো হয়েছে।
'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বলা হয়েছে সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখায় বা রচনায় লেখকের সৃজনশীল পরিচয় যদি। প্রস্ফুটিত না হয় তবে সেটিকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এর সঙ্গে থাকতে হবে লেখকের কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তির পরিচয়। তবেই হবে সার্থক প্রবন্ধ। উদ্দীপকের শিক্ষকের কথায়ও সৃজনশীলতার প্রভাব লক্ষণীয়। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।