1 Answers
উদ্দীপকে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার মানুষের কার্যে এনেছে গতিশীলতা এবং স্বচ্ছতা একথাটি যুক্তিযুক্ত ও যথার্থ।
তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে তথ্য প্রযুক্তিকরণ বলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে মোবাইল ব্যাংকিং একটি যুগান্তকারী কৌশল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান করা যায়। মুহূর্তের মধ্যে মানুষ তার প্রয়োজনীয় সকল কাজ ইন্টারনেটের সাহায্যে সম্পন্ন করতে পারেন। দেশ-বিদেশের সব স্থানে আজকাল তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মুহূর্তে পৌছানো সম্ভব, যার ফলে মানুষের জীবন হয়েছে সহজ।
উদ্দীপকের জনাব দাউদ সাহেব একজন চাকরিজীবী। তিনি ব্যস্ততার জন্য সংসারের গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল ঠিকমতো পরিশোধ করতে পারেন না এবং পরিশোধ করতে বেশ ঝামেলায় পড়তে হতো। বর্তমানে তিনি কাজের মাঝেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এসব বিল পরিশোধ করে থাকেন। এর ফলে তার কাজে গতিশীলতা ও স্বচ্ছতা এসেছে। ফলে এখন তিনি সংসারের অনেক দায়িত্ব পালন করতে পারেন।
তাই বলা যায়, 'বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার মানুষের কার্যে এনেছে গতিশীলতা ও স্বচ্ছতা।' উক্তিটি যথার্থ।