1 Answers
মি. কনক রেজা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই ব্যবসায়ে ভালো করেছেন- বক্তব্যটি যথার্থ।
উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।
উদ্দীপকে মি. কনক রেজা বায়িং হাউজের ব্যবসায় করেন। তাই তাকে সবসময় ল্যাপটপ ব্যবহার করে ইন্টারনেটে যোগাযোগ করতে হয়। বিদেশি ক্রেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান ইত্যাদি কাজে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতিতে একস্থান হতে অন্যস্থানে ডাটা স্থানান্তর, সময় ও কাজের অপচয় হ্রাস, ঘরে বসেই অনলাইনে কেনাকাটা সম্পাদন করা যায়। এমনকি ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় তথ্যের ভিত্তি ও ভান্ডার হিসেবে কাজ করে। এক্ষেত্রে মি. কনক রেজা ল্যাপটপ ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বায়িং হাউজ পরিচালনা করেন। মূলত মি: কনক রেজা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই ব্যবসায় উন্নতি লাভ করেছেন।
সুতরাং বলা যায়, মি. কনক রেজা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই ব্যবসায়ে ভালো করেছেন- বক্তব্যটি উদ্দীপকের আলোকে নিঃসন্দেহে যথার্থ।