1 Answers

ব্যবসায় নৈতিকতা এক অমূল্য সম্পদ- উদ্দীপকের বাবার বক্তব্যটি যথার্থ।

একতা, সততা, সহযোগিতা, ন্যায়পরায়ণতা, সত্যনিষ্ঠা, বিশ্বস্থতা, আইনগত রীতিনীতি ইত্যাদি অনুসরণ করে ব্যবসায়কার্য পরিচালনাকে ব্যবসায়িক নৈতিকতা বলে।

উদ্দীপকে মি. মুনির দীর্ঘদিন সৎপথে ব্যবসায় পরিচালনা করে সুনাম অর্জন করেছেন। তিনি তার ছেলেদের নৈতিকতা মেনে ব্যবসায় পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। তিনি সবসময় বলতেন, সত্য মেনে চল একপর্যায়ে তোমরাই ভালো করবে, মনও ভালো থাকবে। কারণ ব্যবসায়িক নৈতিকতা ব্যবসায়ীকে সৎ, ন্যায়পরায়ণ, বিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী করে তোলে। এর মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন, অশুভ প্রতিযোগিতা রোধ, জনসংযোগ রক্ষা ও সামাজিক প্রত্যাশা পূরণ করা সম্ভব। তাছাড়া মিথ্যার সহায়তায় অন্যকে ফাঁকি দিয়ে দ্রুত বড় হওয়া গেলেও ব্যবসায়িক সমৃদ্ধি আসে না। তাই মি. মুনির তার সন্তানদের ব্যবসায়িক নৈতিকতার বিষয় মেনে চলতে বলেছেন তা অত্যন্ত যৌক্তিক হয়েছে।

পরিশেষে বলা যায়, ব্যবসায় নৈতিকতা এক অমূল্য সম্পদ- উদ্দীপকের বাবার বক্তব্যটি যথার্থ।

4 views

Related Questions