1 Answers

উদ্দীপকে রফিকের ব্যবসায়ে নেতিবাচক প্রভাবের পেছনে অর্থনৈতিক পরিবেশ ভূমিকা রাখছে।

জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব‍্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকে রফিক একজন মৌসুমি পণ্যের ব্যবসায়ী। বন্যা, বর্ষা, খরা ইত্যাদি কারণে উৎপাদন হ্রাস-বৃদ্ধি বিবেচনায় নিয়ে সে এতদিন ব্যবসায় করছে। কিন্তু বিশ্বায়নের প্রভাবে ইদানীং কৃষিপণ্যের বাজার নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছে। চাহিদা, যোগান ইত্যাদির গতিবিধি বুঝে ওঠা মুশকিল। ব্যাংকগুলোও কৃষিপণ্যের ব্যবসায়ীদের ঋণ দিচ্ছে না। তাই রফিকের মৌসুমি ব্যবসায়ে বিশ্বায়নের প্রভাব বাড়ছে। চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য ঘটছে না। ফলে অর্থনৈতিক প্রভাব বাড়ছে। কারণ অর্থনৈতিক পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে মূলধন। পণ্যসামগ্রীর উৎপাদন, বণ্টন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠা ও প্রসার প্রভৃতি কাজের মধ্যে অর্থনৈতিক পরিবেশ পরিব্যপ্ত। তাই রফিক নতুন কিছু করার চিন্তা করছে, যা তাকে তার বর্তমান অবস্থা থেকে সুফল বয়ে আনবে।

তাই বলা যায়, রফিকের ব্যবসায়ে নেতিবাচক প্রভাবের পেছনে অর্থনৈতিক পরিবেশ প্রভাব রাখছে তা অত্যন্ত যৌক্তিক।

5 views

Related Questions