1 Answers

উদ্দীপকে, মি. শামীম সিকদারের পরবর্তী চিন্তায় দেশের সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

সমাজে বসবাসকারী জনগণের আচার-আচরণ, শিক্ষা-দীক্ষা, ধ্যান- ধারণা, সভ্যতা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, রুচি ইত্যাদি সমন্বয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়।

উদ্দীপকে, মি. শামীম সিকদার ফ্যাশন হাউজ ব্যবসায়ী। মি. শামীম সিকদার তার ফ্যাশন হাউজ গড়ে তোলার ক্ষেত্রে মূল্যায়ন করেছেন এদেশের মানুষের ইতিহাস ও ঐতিহ্য, যা সামাজিক পরিবেশের আওতাভুক্ত। সমাজের মানুষের নিজস্ব কিছু আচার-অনুষ্ঠান, সংস্কৃতি থাকে তা তাদের নিজস্বতা ফুটিয়ে তুলে। ব্যবসায়ের ক্ষেত্রে এ বিষয়টি লক্ষ্য রাখায় মি. শামীম সিকদারের ব্যবসায়টি সকলের নিকট সমাদৃত হয়েছে।

সুতরাং বলা যায়, মি. শামীম সিকদার তার ব্যবসায়ের ক্ষেত্রে সামাজিক পরিবেশের উপাদান গুরুত্বের সাথে মূল্যায়ন করেছেন বিধায় তিনি একজন সফল উদ্যোক্তায় পরিণত হচ্ছেন।

4 views

Related Questions