1 Answers
উদ্দীপকে অনুকূল পরিবেশ পেলে কর্মীরা যেকোনো আর্থিক সুবিধার চেয়েও বেশি উৎসাহিত হয় এর সাথে আমি একমত।
কাজের উপযোগী মনোরম, নিরিবিলি ও স্বাস্থ্যকর পরিবেশ কর্মীকে কাজের প্রতি অধিক আগ্রহী করে তোলে ও তার কর্মস্পৃহা আরও বৃদ্ধি করে।
উদ্দীপকে মি. তারিক মিলের কাজের পরিবেশকে অনেক পরিচ্ছন্ন ও সুন্দর করলেন। তিনি শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা, যাতায়াত সুবিধা এবং চাকরির নিরাপত্তার বিষয়ে ঘোষণা করেন এবং ২০% বেতন বৃদ্ধিসহ বিভিন্ন অনার্থিক সুবিধা প্রদান করেন। অন্যদিকে অন্যান্য প্রতিষ্ঠান ৩০% বেতন বৃদ্ধি করে কিন্তু অন্য কোনো সুযোগ- সুবিধা প্রদান করে না। ফলে দেখা গেল অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে মি. তারিকের প্রতিষ্ঠানে বেশি উৎপাদন হয়। সুতরাং অন্যান্য সুবিধা প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানের কার্য পরিবেশ সর্বদা উন্নত করার চেষ্টা করতে হবে যাতে কর্মীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে কাজ করে যেতে পারে। এতে শ্রমিক-কর্মীরা উৎসাহিত হবে।
পরিশেষে বলা যায়, কর্মক্ষেত্রে কর্মীদের প্রেষণা দানের বিভিন্ন আর্থিক- অনার্থিক কৌশল ব্যবহার করা যেতে পারে। তবে প্রেষণা দানের সর্বোত্তম কৌশল বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই সেটি কর্মীর প্রত্যাশার সাথে সম্পর্কিত হতে পারে।