1 Answers
জনাব পলাশকে প্রতিষ্ঠানে পূর্বের ন্যায় দক্ষতা সহকারে কাজে। ফিরিয়ে আনার জন্য আর্থিক প্রেষণ্য দেওয়া প্রয়োজন।
অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। মানুষের জীবনে যে সীমাহীন অভাব লক্ষণীয় তার মুখ্য অংশের পূরণ অর্থের সাথে সংশ্লিষ্ট।
জনাব পলাশের স্ত্রী হঠাৎ করে জটিল রোগে আক্রান্ত হয়। এর ফলে জনাব পলাশ মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পূর্বের ন্যায় দক্ষতা সহকারে কাজ করতে পারছে না। এদিকে বিশেষজ্ঞ ডাক্তার পলাশের স্ত্রীকে বায়বহুল চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের ব্যবস্থাপত্র দিয়েছেন। আর্থিক নিরাপত্তা বলতে ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষাকে বোঝায়। একজন কর্মী তার নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে বিপদে- আপদে ও অবসরের পর আর্থিক সুরক্ষার প্রত্যাশা করে। এ লক্ষ্যে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, পেনশন, গ্রুপ বিমা ইত্যাদির সুযোগ বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়। কোম্পানি যদি পলাশের স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করে তাহলে তার এ বিষয়ে দুশ্চিন্তা দূর হবে। ফলে তার মানসিক অবস্থা ভালো হবে এবং নিজেকে কাজে মনোনিবেশ করতে পারবেন। তিনি আগের মতো দক্ষতার সাথে কাজ করতে পারবেন। সুতরাং বলা যায়, জনাব পলাশের দক্ষতাকে কাজে লাগাতে আর্থিক প্রেষণা দান করা প্রয়োজন।