1 Answers

উদ্দীপকে মি. সালমান এক্ষেত্রে নিয়ন্ত্রণের বিশেষ প্রতিবেদন কৌশল ব্যবহার করেছেন তা যথার্থ।

ভেতরের বা বাইরের কোনো ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে প্রস্তুতকৃত প্রতিবেদনের আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ বলে।

উদ্দীপকে মি. সালমান শেষে এসে দেখেন যে, পরিকল্পনা পুরোটা অর্জিত হয়নি। তিনি এর কারণ উদঘাটন ও সমাধানের পন্থা নির্দেশের জন্য একটা ফার্মকে দায়িত্ব দিলেন। তাদের লিখিত পরামর্শ বিবেচনায় নেওয়ার ফলে এখন এ বিচ্যুতি অনেক হ্রাস পেয়েছে। এখানে নিয়ন্ত্রণের যে কৌশল ব্যবহার করেছেন তা বিশেষ প্রতিবেদন। বিশ্লেষণ এর অন্তর্ভুক্ত। এ পদ্ধতিতে ব্যবস্থাপক নিয়মিত প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ করেন। প্রতিবেদনের মাধ্যমে কাজ মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। প্রতিবেদন প্রাতিষ্ঠানিক কাজের ত্রুটি-বিচ্যুতি ও অগ্রগতি সম্পর্কে ধারণা প্রদান করে।

সুতরাং মি. সালমান 'বিচ্যুতি হ্রাসের ক্ষেত্রে নিয়ন্ত্রণের বিশেষ প্রতিবেদন কৌশল ব্যবহার করেছেন, যা যথার্থ ছিল।

6 views

Related Questions