1 Answers
উদ্দীপকে মি. ইসলাম বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা নিতে নিয়ন্ত্রণের সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ কৌশল ব্যবহার করেছেন তা যথার্থ। যে বিন্দুতে বিক্রয় ও মোট ব্যয়ের পরিমাণ সমান হয়, তাকে সমচ্ছেদ বিন্দু বলে। সমচ্ছেদ বিন্দুতে নির্দেশিত পরিমাণ অপেক্ষা বিক্রয় বেশি হলে প্রতিষ্ঠানের লাভ হয়, কম হলে লোকসান হয়।
উদ্দীপকে মি. ইসলাম নতুন শিল্প ইউনিট গড়েছেন। তিনি বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা নিতে নিয়ন্ত্রণের সমচ্ছেদ বিন্দু কৌশল ব্যবহার করেছেন। কারণ এ বিন্দুর মাধ্যমে তিনি জানতে পারবেন মুনাফা অর্জন করতে হলে কী পরিমাণ উৎপাদন করতে হবে। প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জনের জন্য তিনি উৎপাদনের মাত্রা নির্ধারণ করতে পারবেন। তাই তিনি হিসাব বিবরণী বিশ্লেষণ করে বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা নিয়েছেন। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে বিক্রয় ও মুনাফার মধ্যে সম্পর্ক নির্ণয়পূর্বক তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা হয়। এ বিন্দুর উপরে বিক্রয়ের দ্বারা মুনাফা এবং বিন্দুর নিচে বিক্রয়ের দ্বারা লোকসান নির্দেশ করে। ফলে তার বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করতে সহজ হয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. ইসলাম বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা নিতে নিয়ন্ত্রণের সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ কৌশল ব্যবহার করেছেন তা যথার্থ।