1 Answers
উদ্দীপকে নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের ধাপ অবলম্বনে জনাব আকমল ৫০০ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে বিচ্যুতি বা ভুল-ভ্রান্তি সংশোধন করা। কার্যসম্পাদনের সময়েই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। উদ্দীপকে জনাব আকমল পরিস্থিতি বিবেচনায় তাঁর প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিয়ে থাকেন। ২০১৩ সালের মে মাসে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৫০০ একক এবং প্রকৃত কার্যফল ৪৫০ একক। অপরদিকে, জুন মাসে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪৫০ একক এবং প্রকৃত কার্যফল ছিল ৪৯০ একক। অর্থাৎ জনাব আকমলের প্রতিষ্ঠানে মে মাসে নেতিবাচক বিচ্যুতি ঘটে এবং জুন মাসে ইতিবাচক বিচ্যুতি ঘটে। মে হতে জুন মাসের চিহ্নিত বিচ্যুতি বা ভুল-ত্রুটি সংশোধনের আলোকে জুলাই মাসে তিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ৫০০ একক। এক্ষেত্রে জনাব আকমল সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে পরিকল্পনা প্রণয়ন করেন। পাশাপাশি সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয়সাধন, প্রেষণা প্রদান এমনকি নিয়ন্ত্রণ প্রক্রিয়াতেও পরিবর্তন সাধনের প্রয়োজন হয়। তাই বলা যায়, জনাব আকমল নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের ধাপ' অবলম্বনে ৫০০ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।