1 Answers

উদ্দীপকে এককপ্রতি ব্যয় নির্ধারণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পাঁচটি ধাপের মধ্যে আদর্শমান নির্ধারণ হচ্ছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ হচ্ছে সম্পাদিত কার্য পরিমাপ। প্রতিষ্ঠানের কর্মীরা কী পরিমাণ কার্যসম্পাদন করতে পেরেছে তা এ পর্যায়ে নির্ধারণ করা হয়। সম্পাদিত কাজের পরিমাণ এ পর্যায়ে নিয়মিতভাবে পরিমাপ করা হয়। এক্ষেত্রে যথাযথ সতর্ক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

উদ্দীপকে তিতাস লি. এর এককপ্রতি ব্যয় নির্ধারণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। সারাবছর যে কাজ করা হয়েছে এ ধাপে তার অগ্রগতি পরিমাপ করা হয়। প্রতিষ্ঠানের আদর্শমানের সাথে সঙ্গতি রক্ষা করে কার্যকর পরিমাপ করা হয়। এ কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করা হয়। চূড়ান্ত পর্যায়ে সম্ভাব্য বৃহত্তর বিচ্যুতির সম্ভাবনা হ্রাস করা এ কার্যফল পরিমাপের মূল লক্ষ্য। তিতাস লি. প্রতিষ্ঠানের জন্য উৎপাদনে কী পরিমাণ ব্যয় হয়েছে তা জানার জন্য প্রতিটি পণ্যের এককপ্রতি ব্যয় নির্ধারণ করে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের মোট ব্যয় নির্ণয় করে আবশ্যকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যায়।

4 views

Related Questions