1 Answers

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন ধাপটি ফ্লোরা টুথপেস্টে অনুপস্থিত।

আদর্শ মানের সাথে তুলনা করার পর কার্যফলে কোনো বিচ্যুতি পাওয়া গেলে উক্ত বিচ্যুতির কারণ নির্ণয় এবং উক্ত কারণের যথার্থতা মূল্যায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। এরূপ বিচ্যুতি বেশি হলে সেক্ষেত্রে এর কারণ যথাযথভাবে নির্ধারণ ও তা মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। এরূপ কারণ ইতঃপূর্বেই উদ্‌ঘাটনযোগ্য ও সংশোধনযোগ্য ছিল কিনা তাও এ পর্যায়ে দেখতে হয়। কারণ একাধিক হলে মুখ্য কারণ কোনটি বা কারণের পরম্পরাও নিরূপণের প্রয়োজন পড়ে। কারণ কতটা সংশোধনযোগ্য বা সংশোধনের ক্ষেত্রে কতটা সময়, অর্থ ও সামর্থ্য ব্যয় আবশ্যক তাও গুরুত্বের সাথে দেখতে হয়।

উদ্দীপকে টিউলিপ ও ফ্লোরা দুটি টুথপেস্ট কোম্পানি প্রতিমাসে ২ লক্ষ টিউব টুথপেস্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা স্থির করে। মাস শেষে ফ্লোরা কোম্পানি ১,৫০,০০০ টিউব টুথপেস্ট বিক্রয় করে। আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করে কার্যবিচ্যুতি পাওয়া যায় ৫০,০০০ টিউব টুথপেস্ট কম। কার্যবিচ্যুতি নির্ণয়ের পরবর্তী পর্যায়েও ১,৫০,০০০ টিউব টুথপেস্ট বিক্রয় হয়। এ থেকে বোঝা যায়, এখানে বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন করা হয়নি। অর্থাৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন ধাপটি ফ্লোরা টুথপেস্টে অনুপস্থিত।

5 views

Related Questions