1 Answers
উদ্দীপকে বার্ষিক উৎপাদন বের করার পর মি. রিপন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিচ্যুতি নিরূপণ করে পরবর্তী সিদ্ধান্ত দিয়েছেন।
নিয়ন্ত্রণ হলো সম্পাদিত কার্যফল পরিমাপ, কার্যাকার্যের বিচ্যুতি নিরূপণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের এক অবিরাম প্রক্রিয়া।
উদ্দীপকে মি. রিপন তার শিল্পপ্রতিষ্ঠানের একটা উৎপাদন ইউনিটে বার্ষিক লক্ষ্যমাত্রা ১০০০ একক নির্ধারণ করে তাকে চারটি কোয়ার্টারে ভাগ করেন। বছর শেষে চারটি কোয়ার্টারে বার্ষিক উৎপাদন হয়েছে (২৪০ + ২২০ + ২০০+ ১৮০) = ৮৪০ একক। বার্ষিক উৎপাদন বের করার পর আদর্শমানের সাথে তুলনা করে বিচ্যুতি নিরূপণ করা হয়। এক্ষেত্রে বিচ্যুতির পরিমাণ দাঁড়ায় (১০০০ - ৮৪০)= ১৬০ একক। আর এ বিচ্যুতি নির্ধারণের পর তিনি পরবর্তী সিদ্ধান্ত দিয়েছেন। অনেক ক্ষেত্রে আদর্শমান নির্ধারণ করার ক্ষেত্রে ভুল থাকতে পারে। বিচ্যুতি নির্ণয় করার মাধ্যমে তা ঠিক করা হয়। তাই বলা যায়, বার্ষিক উৎপাদন বের করার পর মি. রিপন নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বিচ্যুতি নিরূপণ করে পরবর্তী সিদ্ধান্ত দিয়েছেন।