1 Answers
পদ্মা ফ্যাশনস্ কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে বাজেটীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মিল রয়েছে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজেট তৈরি এবং কার্যফল বাজেটের সাথে মিলিয়ে বিচ্যুতি নির্ধারণপূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কৌশলই বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল হিসেবে গণ্য।
উদ্দীপকে পদ্মা ফ্যাশনস্ লি. প্রতি মাসে ৫০ হাজার পিস প্যান্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু প্রতিষ্ঠানটি প্রথম মাসে ৪৫ হাজার পিস প্যান্ট বিক্রয়ে সমর্থ হয়। লক্ষ্যমাত্রা অর্জনে বিচ্যুতি নির্ধারণপূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কৌশল প্রয়োগ করে বিক্রয়ের লক্ষ্যমাত্রা ৫০ হাজার পিস পুনঃনির্ধারণ করা হয়। যা বাজেটীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সাথে মিল রয়েছে।
5 views
Answered