1 Answers

পঞ্চানন বালা কর্তৃক কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দানের সাথে। ব্যবস্থাপনার প্রেষণা প্রক্রিয়ার মিল রয়েছে।

অধস্তন কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত ও স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। আর্থিক এবং অনার্থিক দু'ভাবেই কর্মীদের প্রেষণা দেওয়া যায়। কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা প্রদান করা না হলে তারা অসন্তুষ্টিবোধ করে। ফলে তারা কাজের প্রতি উৎসাহ ও আগ্রহ হারিয়ে ফেলে এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়।

উদ্দীপকে পঞ্চানন বালা কর্মীদের চাহিদার প্রকৃতি নির্ধারণ করে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে প্রেষিত করে। কর্মীরা সন্তুষ্ট থাকে বলে তার বিরুদ্ধে কোনো আন্দোলন করে না এবং কাজের প্রতি মনোনিবেশ করে। ফলে প্রতিষ্ঠানে উন্নত কার্য পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বলা যায়, পঞ্চানন বালা কর্তৃক কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দানের সাথে ব্যবস্থাপনার প্রেষণা প্রক্রিয়ার মিল রয়েছে।

4 views

Related Questions