1 Answers
উদ্দীপকে মনির হোসেন কর্তৃক গৃহীত উৎপাদন লক্ষ্যমাত্রার সাথে প্রকৃতিগতভাবে লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মিল খুঁজে পাওয়া যায়।
যে পরিকল্পনা নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে লক্ষ্য। বলে। প্রতিটি প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের নিমিত্তে কার্য পরিচালনা করে। এ জন্য প্রতিষ্ঠানগুলো প্রথমে তাদের লক্ষ্য নির্ধারণ করে এবং তার নিরিখে তাদের গতিপথ নির্ধারণ করেন। লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করা হলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পূর্ব থেকেই লক্ষ্য নির্ধারিত থাকায় কর্মীরা তা অর্জনে সক্ষম হয়।
উদ্দীপকে জনাব মনির হোসেন একটি বৃহদায়তন টেক্সটাইল মিলে উৎপাদনে নিয়োজিত একটি কমিটি বার্ষিক ২০ কোটি মিটার কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং যথাসময়ে উৎপাদনকার্য সম্পাদনে ক্রয় ব্যবস্থাপককে ১০ লক্ষ বেল তুলা আমদানি করতে বলে।
জনাব মনির হোসেন এখানে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন। তাই বলা যায়, উদ্দীপকে মনির হোসেন কর্তৃক গৃহীত উৎপাদন লক্ষ্যমাত্রার সাথে প্রকৃতিগতভাবে লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মিল খুঁজে পাওয়া যায়।