1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন কাজে নিয়োগের বিভিন্নতার বিষয়টির সাথে ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির মিল পাওয়া যায়।

ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো শৃঙ্খলা। শৃঙ্খলা নীতির মূল বিষয় হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুটি উপযুক্ত স্থানে স্থাপন করা।

উদ্দীপকে শিখা তার বাড়ির নকশা আর্কিটেক্টের সহযোগিতায় তৈরি করেছেন। এরপর বিল্ডিং তৈরির সাথে সংশ্লিষ্ট কাজ, সাটারিং, কাঠ, রং, ইলেকট্রিক, স্যানেটারি, ফিটিংস যারা পারদর্শী এবং অভিজ্ঞ তাদেরকে নিয়েই কাজগুলো করেছেন, যা শৃঙ্খলার নীতির অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে উপায়-উপকরণাদির শৃঙ্খলাকে বোঝানো হয়েছে। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কখনোই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব হয় না। অন্যদিকে, যে প্রতিষ্ঠান যোগ্য লোক নিয়োগের ক্ষেত্রে আন্তরিক থাকে সেখানে কখনোই অদক্ষতা, অনিয়ম ইত্যাদি ভর করতে পারে না। এক্ষেত্রে যে যন্ত্রটি যেখানে থাকা দরকার, যাকে যে ধরনের টেবিল চেয়ার দেওয়া দরকার, কারখানা বিন্যাস, অফিস বিন্যাস ইত্যাদি যেভাবে হওয়া প্রয়োজন সেটি সেভাবে করলেই এর দ্বারা উপযুক্ত ফল লাভ সম্ভব।

তাই শিখার বিভিন্ন কাজের নিয়োগের ভিন্নতার বিষয়টি ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতির সাথে মিল পাওয়া যায়।

5 views

Related Questions