1 Answers

উদ্দীপকে মি. মামুন কর্তৃক উপকরণ ব্যবহারের পরিমাণ নির্ধারণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শমান নির্ধারণের পদক্ষেপ।

আদর্শমান হলো এমন এক মানদণ্ড বা বিন্দু যার আলোকে প্রকৃত কর্মফল পরিমাপ করা হয়। আদর্শমান সাধারণত পরিকল্পনা তৈরির সময়ই নির্ধারিত হয়ে যায়।

উদ্দীপকে মি. মামুন তার যন্ত্রাংশ তৈরির কারখানার নতুন একটা পণ্য উৎপাদনে একক প্রতি কাঁচামাল, শ্রম ঘণ্টা ও বিদ্যুৎ ব্যয় নির্ধারণ করেছেন। এক্ষেত্রে উৎপাদনে একক প্রতি কতিপয় উপকরণ ব্যবহারের পরিমাণ নির্ধারণকে আদর্শমান নির্ধারণ বলে। আদর্শমান নির্ধারণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নির্বাহীকে প্রথমেই প্রতিটি কার্যের ও বিভাগের উদ্দেশ্যের আলোকে সামগ্রিক কার্যাবলির আদর্শমান নির্ধারণ করা হয়। আদর্শমান সংখ্যা, ওজন, আয়, ব্যয়, সময়, আর্থিক মূল্য ইত্যাদির মাধ্যমে নির্ধারণ করা হয়। মূলত আদর্শমানই নিয়ন্ত্রণের মূল ভিত্তি। তাই বলা যায়, মি. মামুন কর্তৃক উপকরণ ব্যবহারের পরিমাণ নির্ধারণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় আদর্শমান নির্ধারণের পদক্ষেপ।

4 views

Related Questions