উদ্দীপকে জনাব রফিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপে কোন ধাপে অবস্থান করছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে জনাব রফিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপে বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন ধাপে অবস্থান করছেন।
নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যা পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত কার্যমূল্যায়ন, আদর্শমানের সাথে তুলনাকরণ, ত্রুটি-বিচ্যুতি নির্ণয় ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে।
উদ্দীপকে গামা গ্রুপ তাদের উৎপাদন বিভাগের জন্য মাসে ৮০০০ ইউনিট করে উৎপাদনের ত্রৈমাসিক লক্ষ্য নির্ধারণ করে। উক্ত বিভাগের ব্যবস্থাপক জনাব রফিক সর্বোচ্চ চেষ্টা করে জুলাই মাসে ৭১০০ ইউনিট, আগস্ট মাসে ৭৪০০ ইউনিট এবং সেপ্টেম্বর মাসে ৭০০০ ইউনিট উৎপাদনে সক্ষম হন। অর্থাৎ জনাব রফিক তার নির্ধারিত লক্ষ্যমাত্রা কখনোই পূরণ করতে পারেননি। কেননা আদর্শমানের সাথে তুলনা করার পর কার্যফলে কোনো বিচ্যুতি পাওয়া গেলে উক্ত বিচ্যুতির কারণ নির্ণয় করা এবং উক্ত কারণের যথার্থতা মূল্যায়ন করা দরকার। এরূপ বিচ্যুতি যদি খুব ধর্তব্য মানের না হয় তবে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের তেমন প্রয়োজন পড়ে না। তবে এরূপ বিচ্যুতি বেশি হলে সেক্ষেত্রে এর কারণ নির্ধারণ এবং তা মূল্যায়ন করা হয়ে থাকে। তাই বলা যায়, জনাব রফিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপে বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন ধাপে অবস্থান করছেন।