1 Answers
উদ্দীপকে ১৫ দিনের মধ্যে মেশিন মেরামতের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ সংশোধনমূলক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ- বক্তব্যটি যথার্থ।
ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা কী হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কীভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে সংশোধনীমূলক ব্যবস্থা বলা হয়।
উদ্দীপকে মি. রূপন তার উৎপাদন ইউনিটের ত্রৈমাসিক টার্গেট ১০০০ একক নির্ধারণ করে, কিন্তু নির্দিষ্ট সময় শেষে ৮০০ একক উৎপাদন হয়। পর্যালোচনায় দেখা গেল, সবকিছু অনুকূল থাকার পরও কিছু যন্ত্রপাতি এ সময়ে বিকল হওয়ায় যথেষ্ট শ্রমঘণ্টার অপচয় হয়। তাই মি. রূপন পরবর্তী ১৫ দিনের মধ্যে মেশিন মেরামতের সিদ্ধান্ত নিয়ে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করেন যা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। বিচ্যুতির কারণ নির্ধারণ করার পর এ পর্যায়ে এসে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়। এ লক্ষ্যে নির্দেশনার কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ, মানোন্নয়ন, পরিকল্পনার সংশোধন ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হয়।
তাই বলা যায়, উদ্দীপকে ১৫ দিনের মধ্যে মেশিন মেরামতের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ সংশোধনমূলক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ- বক্তব্যটি যথার্থ।