1 Answers

উদ্দীপকে মি. মামুনের বিশেষ কর্মসূচির চিন্তা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের ধাপসংশ্লিষ্ট যা যথার্থ।

বিচ্যুতি নির্ণয় এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের 'মাধ্যমে নিয়ন্ত্রণ লক্ষ্য অর্জনে সহায়তা করে। আধুনিক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও উৎপাদন মান বৃদ্ধি পায়।

উদ্দীপকে মি. মামুন তার যন্ত্রাংশ তৈরির কারখানায় নতুন একটা পণ্য উৎপাদনে একক প্রতি কতিপয় উপকরণ ব্যবহারের পরিমাণ নির্ধারণ করেন। উৎপাদন শুরুর এক মাস পর দেখা গেল কাঁচামালের পরিমাণ ঠিক লাগলেও শ্রম ব্যয় মিলছে না। তাই শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থাৎ তিনি পরিকল্পনায় পরিবর্তন এনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তা করেন। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে চিহ্নিত বিচ্যুতি বা ভুলত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। যে সকল কারণে ভুলত্রুটি বা বিচ্যুতি ঘটেছে সে সকল কারণ দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রয়োজনে পরিকল্পনাকে নতুন করে ঢেলে সাজাতে হয়।

পরিশেষে বলা যায়, নিয়ন্ত্রণ ব্যবস্থার দক্ষতা পদক্ষেপসমূহের সঠিক বাস্তবায়নের ওপর নির্ভরশীল। নিয়ন্ত্রণের প্রতিটি পদক্ষেপের কৃতকার্যতার ওপর নিয়ন্ত্রণের সফলতা নির্ভর করে। 

5 views

Related Questions