1 Answers

উদ্দীপকে মি. রিপনের চিন্তা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার শেষ ধাপ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সাথে সঙ্গতিপূর্ণ-এ মত আমি সমর্থন করি।

প্রতিষ্ঠানে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা কী হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কীভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে সংশোধনীমূলক ব্যবস্থা বলা হয়।

উদ্দীপকে মি. রিপন তার শিল্পপ্রতিষ্ঠানের একটি উৎপাদন ইউনিটে বার্ষিক লক্ষ্যমাত্রা ১০০০ একক নির্ধারণ করেন। কিন্তু বছর শেষে দেখা গেল তিনি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। তিনি এ ধরনের অবস্থার কারণ যথাযথভাবে বিশ্লেষণ করে ইউনিট ম্যানেজারকে সরিয়ে নতুন ম্যানেজার নিয়োগের চিন্তা করলেন এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন অনুভব করলেন।

অবস্থান বিবেচনায় নির্দেশনায় ত্রুটি থাকলে সংশোধন; অধীনস্থদের মানোন্নয়ন; উপায়-উপকরণাদির মানোন্নয়ন; বাজার সম্প্রসারণের জন্য কার্য ব্যবস্থা গ্রহণ; পরিকল্পনার সংশোধন ইত্যাদি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. রিপনের চিন্তা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার শেষ ধাপ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সাথে সঙ্গতিপূর্ণ- এ মতটি সমর্থনযোগ্য।

4 views

Related Questions