1 Answers

উদ্দীপকের সাগতা এন্ড কোম্পানিতে আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর ও যোগাযোগ পদ্ধতি অধিক কর্মক্ষম- এ মত আমি সমর্থন করি।

প্রেরকের নিকট থেকে প্রাপকের নিকট যে পন্থা বা উপায়ে বার্তা প্রেরিত হয় তাকে যোগাযোগ মাধ্যম বা পদ্ধতি বলে। যোগাযোগের মাধ্যমে মূলত যোগাযোগে ব্যবহৃত ভাষার সাথে সম্পৃক্ত।

উদ্দীপকের সাগতা এন্ড কোম্পানি দেশের বিভিন্ন স্থানে পণ্য বিক্রয় করে থাকে। বিক্রয় কেন্দ্রগুলোতে প্রতিটা বিক্রয় কম্পিউটারে এন্ট্রি করা হয়। বিক্রয় কেন্দ্রের সকল কম্পিউটার প্রধান কম্পিউটারের সাথে সংযুক্ত থাকায় কর্তৃপক্ষ ঢাকায় বসেই প্রতিদিনকার বিক্রয়, মজুদ ইত্যাদি বিষয়ে সার্বক্ষণিক তথ্য পেয়ে থাকেন। কোনো নির্দেশ থাকলে নির্দেশপত্র তৈরি করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করেন। মুহূর্তের মধ্যে বিক্রয় কেন্দ্রগুলোতে তথ্য পৌছে যায়। অর্থাৎ তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অধিক কর্মক্ষম যোগাযোগ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।

সাগতা এন্ড কোম্পানি ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম তাদের প্রতিষ্ঠানে ব্যবহার করছে। এ প্রক্রিয়ায় ইন্টারনেটের মাধ্যমে তারা দ্রুত বিক্রয়কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ করতে পারছে। প্রতিষ্ঠানের যেকোনো নির্দেশনাও মুহূর্তেই বিক্রয়কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। ফলে যোগাযোগ ব্যয় হ্রাস এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে। এভাবেই সাগতা এন্ড কোম্পানিতে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম ব্যবসায়- বাণিজ্যের গতিকে দ্রুততর করছে।

5 views

Related Questions