1 Answers
উদ্দীপকে 'স্বপ্ন' ডিপার্টমেন্টাল স্টোরে ব্যবহৃত যোগাযোগ পদ্ধতি প্রযুক্তিনির্ভর ও অধিক কর্মক্ষম, এ বিষয়ে আমি একমত।
প্রেরকের নিকট থেকে প্রাপকের নিকট যে পন্থা বা উপায়ে বার্তা প্রেরিত হয় তাকে যোগাযোগ পদ্ধতি বলে। যোগাযোগের মাধ্যম মূলত যোগাযোগে ব্যবহৃত ভাষার সাথে সম্পৃক্ত।
উদ্দীপকে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর দেশের বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য বিক্রয় করে। প্রতিটি বিক্রয়কেন্দ্রে বিক্রয় কম্পিউটারে এন্ট্রি করা হয়। বিক্রয়কেন্দ্রের সকল কম্পিউটার প্রধান কম্পিউটারের সাথে সংযুক্ত থাকায় কর্তৃপক্ষ ঢাকায় বসেই প্রতিদিনকার বিক্রয় মজুদ ইত্যাদি বিষয়ে সার্বক্ষণিক তথ্য পেয়ে থাকেন। মুহূর্তের মধ্যে বিক্রয়কেন্দ্রগুলোতে সহজে তথ্য পৌঁছে যায়।
তাই স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরে আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর ও অধিক কর্মক্ষম যোগাযোগ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে এ বিষয়ে আমি একমত।