1 Answers
উদ্দীপকে জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ ব্যবস্থাপনার যাবতীয় কার্য সঠিকভাবে সম্পাদন করেছেন বলে আমি মনে করি।
প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের প্রয়াস বা প্রক্রিয়াকেই ব্যবস্থাপনা বলে। প্রক্রিয়া বলতে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে বোঝায়। যার প্রতিটি কাজ প্রকৃত অর্থেই সম্পূর্ণ ফল দিতে পারে না। একইভাবে কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত না হলে তা থেকেও কার্যকর ফললাভ অসম্ভব। তাই প্রতিষ্ঠানের যাবতীয় কার্য সঠিকভাবে সম্পাদন হওয়া প্রয়োজন।
উদ্দীপকে জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে যোগদান করার প্রথমেই আগামী ৬ মাসে তাদের করণীয় কার্যক্রম নির্ধারণ করেন। অধীনস্থ কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করে দেন এবং কাজ সম্পর্কে প্রয়োজনীয় উপদেশ দেন। সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে কর্মীরা কোনো সমস্যার সম্মুখীন হলে তা তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। ৬ মাস পর দেখা যায় তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। তাই তারা কর্মীদের কাজের প্রশংসা করেন। উদ্দীপকে প্রথমেই ৬ মাসের পরিকল্পনা গ্রহণ করেন, পরিকল্পনা অনুযায়ী কর্মীদের সংগঠিত করেন এবং কাজ সম্পর্কে প্রয়োজনীয় উপদেশ দেন। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হয়েছে কিনা তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ করেন। আবার কর্মীদের কাজের প্রশংসার মাধ্যমে প্রেষণা প্রদান করেন। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।
সুতরাং আমি মনে করি, উদ্দীপকে জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ ব্যবস্থাপনার যাবতীয় কার্য সঠিকভাবে সম্পাদন করেছেন।