1 Answers

উদ্দীপকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অংশ হিসেবে কর্তৃপক্ষের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে বিচ্যুতি বা ভুল-ভ্রান্তি সংশোধন করা। ব্যবস্থাপক সংশোধনমূলক ব্যবস্থা কার্যকরি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন।

উদ্দীপকে প্রচুয়াল কর্পোরেশন লি. উৎপাদন ১০,০০০ একক লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ৭,০০০ এককের অধিক উৎপাদন করতে পারে না। এজন্য বিক্রয় বিভাগের কর্মীদের চাপের মধ্যে রাখা হয়, পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপকদেরকেও কঠোর জবাবদিহিতার আওতায় আনা হয়। এক্ষেত্রে সংশোধনীমূলক ব্যবস্থা হিসেবে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নতুন নতুন বিক্রয় কৌশল অবলম্বন করা হয়। কিন্তু বিক্রয় ৭,৪০০ একক অতিক্রম করল না। ফলে সার্বিক বিবেচনায় কর্তৃপক্ষ বিক্রয় লক্ষ্যমাত্রা ৭,৫০০ একক পুনঃনির্ধারণ করেন। এতে প্রতিষ্ঠানের কর্মীরা সহজেই 'নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে সক্ষম হবে। এরূপ সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের ফলে প্রয়োজনে পরিকল্পনাকে নতুন করে ঢেলে সাজাতে হয়।

পরিশেষে বলা যায়, নিয়ন্ত্রণ চূড়ান্ত সংশোধনের এমন একটি প্রক্রিয়া যা ধারাবাহিক, সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ, যার ফলপ্রদতা অন্যান্য পদক্ষেপের যথাযথ বাস্তবায়নে ভূমিকা রাখে।

5 views

Related Questions