1 Answers

উদ্দীপকে মি. B কে অংশীদার হিসেবে গ্রহণ করা অত্যন্ত যৌক্তিক এবং যুক্তিযুক্ত।

বর্তমান প্রেক্ষাপটে অংশীদারি ব্যবসায় একটি প্রাচীন ধরনের ব্যবসায় সংগঠন। এ ব্যবসায় সংগঠনে তেমন কোনো আইনগত জটিলতা নেই। চুক্তি সম্পাদনে সক্ষম দুই বা ততোধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তি একত্রিত হয়ে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে তাকে অংশীদার ব্যবসায় বলে। ব্যবসায়ের আর্থিক সচ্ছলতার জন্য এ ব্যবসায়ে নতুন অংশীদার নেওয়া যায় এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে সচ্ছল হয়।

উদ্দীপকে মি. A একজন আমদানিকারক। তিনি ভারত থেকে শাড়ি ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাইকারি বিক্রয় করেন। ব্যবসায়টি লাভজনক হওয়াই তিনি এটি সম্প্রসারণের চিন্তা করছেন। এতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই তিনি চিন্তা করলেন একজন অংশীদার নিয়ে তার ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় রূপান্তর করার। এতে তার ব্যবসায়ে আর্থিক প্রতিবন্ধকতা দূরীভূত হবে। তাই তিনি তার ধন্যাঢ্য বন্ধু B-কে তার ব্যবসায়ে অংশীদার করে তার এই আর্থিক প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায় সম্প্রসারণে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, ব্যবসায় সম্প্রসারণ এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে জনাব B-কে অংশীদার করা মি. A-এর অংশীদারি ব্যবসায় গঠন করার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক এবং যুক্তিযুক্ত।

5 views

Related Questions