1 Answers

লোকসান হ্রাসে হ্যানিম্যান গার্মেন্টস-এ গণতান্ত্রিক নেতৃত্ব গ্রহণ করা প্রয়োজন।

যে নেতৃত্ব অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এ নেতৃত্ব অধস্তনদের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে পরিচালিত হয়। নেতা কর্মীদের নিকট হতে তথ্য সংগ্রহ করেন। গণতান্ত্রিক নেতা নিজে জবাবদিহি করেন এবং অধীনস্থদের জবাবদিহিতায়ও বিশ্বাস করেন। এরূপ নেতৃত্বে কর্মীদের জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া হয় না। কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করে। নিজের সিদ্ধান্ত মনে করে বাস্তবায়নে সব কর্মী মনোযোগী হন। এছাড়া গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং উৎপাদন মানসম্মত ও অধিক হয়।

উদ্দীপকে হ্যানিম্যান গার্মেন্টস-এ প্রায় ১০০০ কর্মী কাজ করে। তাদের সর্বদা আদেশ দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। এতে প্রাথমিকভাবে কর্মীদের মধ্যে বাধ্যতা সৃষ্টি হলেও ধীরে ধীরে কোম্পানির উৎপাদনের মাত্রা ও মান ব্যাপকভাবে কমে যায়। ফলে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়েছে। এ অবস্থা মোকাবিলা করে একটি সুষ্ঠু পরিবেশ গঠনে কোম্পানি কাজ শুরু করার আগেই কর্মীদের সাথে আলাপ- আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান। অর্থাৎ হ্যানিম্যান গার্মেন্টস গণতান্ত্রিক নেতৃত্ব গ্রহণ করতে চান। উক্ত নেতৃত্ব গ্রহণে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হবে।

সুতরাং লোকসান হ্রাসে হ্যানিম্যান গার্মেন্টস কর্তৃক কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যৌক্তিক।

5 views

Related Questions