1 Answers

ব্যবস্থাপনার স্তর বিবেচনায় মি. সরকার সিদ্ধান্ত গ্রহণের চেয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে অধিক মাত্রায় সম্পৃক্ত মন্তব্যটি যথার্থ।

সাংগঠনিক কাঠামোর যে স্তরের ব্যবস্থাপকগণ নিম্নস্তরে নিয়োজিত ব্যবস্থাপকগণের কার্যসম্পাদন তত্ত্বাবধান ও উচ্চস্তরের প্রণীত নীতিমালা বাস্তবায়ন করেন, তাকে মধ্যমস্তর বলে।

উদ্দীপকে মি. সরকার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় জড়িত। তিনি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত। তাকে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করতে হয় এবং পরিকল্পনা বাস্তবায়নে তিনি অধীনস্থ কর্মচারীদের নিয়ে কাজ করেন। এ স্তরে ব্যবস্থাপনার মূল দায়িত্ব হলো উচ্চ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত, পরিকল্পনা নীতি ও আদেশ অনুসারে নিম্নস্তরের ব্যবস্থাপনার সাহায্যে কার্যসম্পাদনের পদক্ষেপ গ্রহণ করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। তাই মি. সরকার ব্যবস্থাপনার স্তর বিবেচনায় মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত।

পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন প্রক্রিয়ায় ব্যবস্থাপনার তিনটি স্তরই সমন্বিতভাবে কার্যসম্পাদন করে। ফলে সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপকীয় কার্যক্রম পরিচালনা করা যায়।

5 views

Related Questions