1 Answers
উদ্দীপকে মাসুদ সাহেবের গ্রামের বাড়ির সমস্যাটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রকল্পের ৪টি স্তর; যথাযথভাবে অনুসরণ করতে হবে।
১। নিরীক্ষণ (Observation): একটি ঘটনা সম্পর্কে প্রকল্প গঠনের ক্ষেত্রে প্রথমে ঘটনাটিকে নিরীক্ষণ করতে হয়। কাজেই নিরীক্ষণ হচ্ছে প্রকল্প গঠনের প্রথম স্তর; অর্থাৎ কোনো ঘটনাকে জানার জন্য তার কারণ অনুসন্ধান করতে হয়। এর জন্য সংশ্লিষ্ট ঘটনাটি মনোযোগসহকারে পর্যবেক্ষণ করার প্রয়োজন হয়। আর তা করতে গিয়ে আমরা ঘটনাটির অবস্থান এবং অন্যান্য ঘটনার সাথে এর সংযোগ প্রত্যক্ষ করি। অবশেষে এর কারণ সম্পর্কে সম্ভাব্য ধারণা গঠন করে তা ব্যাখ্যা করার চেষ্টা করি।
২। আনুমানিক ধারণা গঠন (Constraction of supposition): প্রকল্প প্রণয়নের দ্বিতীয় স্তর হলো সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করা। বস্তুত, প্রাথমিক অবস্থার একটি প্রকল্প অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে গঠিত হয়। কাজেই এ সম্পর্কিত আনুমানিক ধারণাটি যত বেশি তথ্যবহুল হবে, এর বিজ্ঞানসম্মত হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।
৩। সিদ্ধান্ত স্থাপন (Establishment of conclusion) : নিরীক্ষণের ভিত্তিতে গৃহীত আনুমানিক ধারণা থেকে এরপর একটি সিদ্ধান্ত স্থাপন করতে হয়। আর এটি হচ্ছে প্রকল্পের তৃতীয় স্তর; প্রকল্পের এ স্তরটিকে প্রয়োগের স্তরও বলা যায়। কারণ এক্ষেত্রে প্রকল্পটিকে যাচাই, যা পরীক্ষা করার জন্যই মূলত সিদ্ধান্ত গঠন করা হয়ে থাকে।
৪। পরীক্ষামূলক সমর্থন (Experimental varification) : নিরীক্ষিত তথ্যাবলির ভিত্তিতে গৃহীত আনুমানিক ধারণা থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে আবার পরীক্ষা বা যাচাই করে দেখতে হয়। আর এটিই হচ্ছে পরীক্ষামূলক সমর্থন, যা প্রকল্পে চতুর্থ বা শেষ স্তর। এ ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তটি বাস্তব অবস্থার সাথে সংগতিপূর্ণ কি না, তা পরীক্ষা করে দেখা হয়।