1 Answers

উদ্দীপকে বর্ণিত পাশের বাড়ির জমিলা খাতুনের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির ৪নং শর্তকে লঙ্ঘন করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-

প্রকল্পকে বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং অবশ্যই একটা বাস্তবকারণ অনুমান করতে হবে। কেননা কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্পটি হবে এমন ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক, যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। এক্ষেত্রে কোনো কাল্পনিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন- উদ্দীপকে পিনাক-৬ লঞ্চডুবির ঘটনার দিন আবীর পাড়া গ্রামের বাদশা, মিয়া ফরিদপুরে যাওয়ার পথে নিখোঁজ হন। এ খবর শুনে পাশের বাড়ির জমিলা খাতুন বলল, তাকে হয়তো কোনো প্রেত তুলে নিয়ে গেছে। সুতরাং জমিলা খাতুনের ধারণাটি কাল্পনিক বা অবাস্তব। কারণ জগতে প্রেত বলে কোনোকিছুর বাস্তব অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই বাদশা মিয়ার. নিখোঁজ হওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ। বরং এক্ষেত্রে যদি বলা হতো লঞ্চডুবিই তার নিখোঁজ হওয়ার কারণ, তা হলে তা হতো একটি বাস্তব কারণ। কাজেই কোনো ঘটনার ক্ষেত্রে প্রণীত একটি বৈধ প্রকল্পের ভিত্তি হিসেবে সর্বদা অস্তিত্বশীল বা বাস্তব কারণকে চিহ্নিত করতে হবে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, জমিলা খাতুনের ধারণাটি বৈধ প্রকল্পের শর্তাবলির সব শর্তকেই কোনো না কোনোভাবে লঙ্ঘন করেছে। কিন্তু তার মধ্যে বৈধ শর্তাবলির ৪নং শর্তকেই সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছে।

4 views

Related Questions