1 Answers

প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা বা প্রাক- কল্পনা। কিন্তু যেকোনো প্রাক-কল্পনা বৈজ্ঞানিক প্রকল্প নয়। কোনো প্রকল্প বৈধ হতে হলে যেসব শর্ত পূরণ করতে হয় তা আলোচনা করা হলো-

* প্রকল্প সুনির্দিষ্ট ও সুস্পষ্ট এবং সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিযুক্ত হতে হবে। যদি স্ববিরোধী ও অযৌক্তিক হয়, তাহলে প্রকল্পকে বৈধ বলা যাবে না।

* প্রকল্প অবশ্যই প্রতিষ্ঠিত সত্যের বা নিয়মের সাথে সংগতিপূর্ণ হতে হবে। যেসব নিয়ম সত্য বলে গৃহীত বা প্রতিষ্ঠিত হয়েছে, প্রকল্প সেসব নিয়মের বিরোধী হতে পারবে না।

* প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং অবশ্যই একটি বাস্তব কারণ অনুমান করতে হবে। 

* প্রকল্প পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হতে হবে। কারণ যে প্রকল্পকে প্রমাণ বা অপ্রমাণ কিছুই করা যায় না, বৈজ্ঞানিক অনুসন্ধানে তার কোনো মূল্য নেই। 

* প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যার জন্য প্রকল্প পর্যাপ্ত হতে হবে। 

* বৈধ প্রকল্প এমন হবে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাচাই করা যায়। 

* বৈধ প্রকল্প সহজ-সরল হতে হবে, জটিল বা দুর্বোধ্য হলে চলবে না।

4 views

Related Questions