উদ্দীপকে ল্যাপটপ হারানো ও উদ্ধার হওয়ার আলোকে বৈধ প্রকল্পের শর্তাবলি আলোচনা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে ল্যাপটপ হারানো ও উদ্ধার হওয়ার আলোকে বৈধ প্রকল্পের শর্তাবলি নিচে আলোচনা করা হলো-
⇨ প্রকল্প সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হতে হবে এবং প্রকল্প সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিযুক্ত হতে হবে। যদি স্ববিরোধী ও অযৌক্তিক হয়, তাহলে প্রকল্প বৈধ বলা যাবে না।
⇨ প্রকল্পকে অবশ্যই প্রতিষ্ঠিত। সত্যের বা নিয়মের সাথে সংগতিপূর্ণ হতে হবে। যেসব নিয়ম সত্য বলে গৃহীত বা প্রতিষ্ঠিত হয়েছে, প্রকল্প সেসব নিয়মের বিরোধী হতে পারবে না।
⇨ প্রকল্প অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং অবশ্যই একটি বাস্তব কারণ অনুমান করতে হবে।
⇨ প্রকল্প পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হতে হবে। কারণ যে প্রকল্প প্রমাণ বা অপ্রমাণ কিছুই করা যায় না, বৈজ্ঞানিক অনুসন্ধানে তার কোনো মূল্য নেই।
⇨ প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যার জন্য প্রকল্প পর্যাপ্ত হতে হবে। ⇨ বৈধ প্রকল্প এমন হবে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাচাই করা যায়।
⇨ বৈধ প্রকল্প সহজ-সরল হতে হবে, জটিল বা দুর্বোধ্য হলে চলবে না।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে ল্যাপটপ হারানো ও উদ্ধার হওয়ার আলোকে বৈধ প্রকল্পের উক্ত আলোচিত শর্তাবলি প্রয়োজন।