1 Answers

প্রকল্প হচ্ছে একটি সাময়িক আনুমানিক ধারণা। কোনো একটি ঘটনা ব্যাখ্যাদানের জন্য বা কোনো একটি ঘটনার আবিষ্কার করার জন্য প্রথম পর্যায়ে আমরা এরূপ ধারণা করি। আমাদের দৈনন্দিন জীবনে এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দীপকের আলোকে প্রকল্পের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো-

পলাশপুরে প্রতি ঘরেই চুরি হচ্ছে এবং চোর কে, সেটি সবাই জানে; কিন্তু চোরকে ধরতে পারছে না। ফলে চোরকে ধরার জন্য তারা পালাক্রমে রাত জেগে পাহারা দিতে থাকে। তারপরও পলাশপুরে চুরি হচ্ছে। পলাশপুরের লোকজন একটি প্রকল্প প্রণয়ন করে। তারা চুরিকার্যের ক্ষেত্রগুলো নিরীক্ষণ করে দেখে চোর যেখানে চুরি করেছে সেখানেই সে সিঁধ কেটে চুরি করেছে। অতএব সিঁধ কেটে চুরি করাটি হলো তার নিয়ম। অর্থাৎ এ ক্ষেত্রে বোঝা যায়, পলাশপুরের লোকজন চুরিকার্যের ক্ষেত্রগুলোকে নিরীক্ষণের মাধ্যমে চোরের চুরি করার নিয়ম সম্পর্কে অবগত হতে পেরেছে। সুতরাং বলা যায়, যথার্থ নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, কোনো বিষয়কে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাদানের উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে প্রণীত আনুমানিক ধারণাই হলো প্রকল্প। এ প্রকল্পই পর্যায়ক্রমে তত্ত্ব, নিয়ম ও সত্য ঘটনায় পরিণত হয়। তাই জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে প্রকল্প কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং অপরিহার্য। সুতরাং প্রকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।

5 views

Related Questions