1 Answers

আরোহ অনুমান প্রণয়নে বা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়ে থাকে। কিন্তু তার পরও এ সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ ও বিজ্ঞানীর মধ্যে মতদ্বৈধতা রয়েছে। এ ক্ষেত্রে মূলত তিন ধরনের মত পরিলক্ষিত হয়। যেমন: অনেকের মতে, আরোহ অনুমান বা বৈজ্ঞানিক অনুসন্ধানে প্রকল্প সম্পর্ক গুরুত্বহীন একটি বিষয়। অনেকে আবার প্রকল্পের গুরুত্বকে একেবারে অস্বীকার না করলেও এর ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মত প্রকাশ করেছেন। তবে প্রকল্প সম্পর্কে মতদ্বৈধতা থাকলেও এর গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এ প্রসঙ্গে প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে প্রকল্পের গুরুত্ব মূল্যায়ন করা হলো-

দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে কোনো ঘটনাকে জানার জন্য প্রকল্পের সহায়তা গ্রহণ করা হয়। কারণ আমরা অনেক সময় এমন সব ঘটনার সম্মুখীন হই, যেগুলোর ব্যাখ্যা দেওয়া আমাদের পক্ষে সহজ হয় না। এরূপ পরিস্থিতিতে আমরা প্রায়ই কোনো' না কোনো প্রকল্প গঠন করে এর মাধ্যমে সংশ্লিষ্ট ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। এদিক থেকে দৈনন্দিন জীবনে উদ্ভূত বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রকল্পের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। একটি উদাহরণ দ্বারা বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে। যেমন : একজন ব্যক্তি ঘুম থেকে উঠে তার ঘড়িটি না পেয়ে ধারণা করে, বাড়ির কাজের ছেলে ঘড়িটি চুরি করেছে এবং ছেলেটির ঘরে ঘড়িটি পাওয়া গেল। আর এভাবেই ওই ব্যক্তির গৃহীত প্রকল্পটি সত্য হিসেবে প্রমাণিত হলো। বস্তুত দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান আমরা এভাবেই প্রকল্প গঠনের মাধ্যমে করে থাকি।

4 views

Related Questions