1 Answers

জনাব শরীফ নতুন ইউনিটে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করছেন, যা সফল হবে।

যে নির্দেশনা পদ্ধতিতে নির্দেশ দানের পূর্বে ঊর্ধ্বতন নির্দেশের বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সঙ্গে আলাপ-আলোচনা করেন ও তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় এ ধরনের নির্দশনা পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে।

জনাব শরীফ নতুন সম্প্রসারিত ইউনিটের দায়িত্ব নিয়েছেন। তিনি প্রতি মাসে তার ইউনিটের অধস্তন কর্মকর্তাদের নিয়ে বসেন। কাজের সমস্যা নিয়ে আলোচনা করেন ও করণীয় নির্ধারণ করেন।

অর্থাৎ জনাব শরীফের কাজের আলোকে পরের মাসে কাজে পরিচালিত হয়। এ প্রক্রিয়ায় কর্মীরা তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। ফলে কর্মক্ষেত্রে তারা উৎসাহ নিয়ে কাজ করতে পারে। তার এ নির্দেশনা পদ্ধতি হলো পরামর্শমূলক নির্দেশনা। সুতরাং বলা যায়, জনাব শরীফ নতুন ইউনিটে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করেন, যা তার প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কার্যকর ও যৌক্তিক পদ্ধতি।

5 views

Related Questions