1 Answers

উদ্দীপকে এসএমই ফাউন্ডেশন প্রদত্ত ঋণ সুমনের মতো হাজারো ব্যবসায়ীর জন্য সহায়ক হবে- বক্তব্যটি যথার্থ।

এসএমই ফাউন্ডেশন একটি স্বাধীন ও স্বতন্ত্র অমুনাফাভোগী সংগঠন। এ সংগঠনের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করা। এ ছাড়াও এসএমই ফাউন্ডেশন সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে এদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ খাতটি সাধারণত শ্রমঘন হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম। এসএমই-কে কর্মসংস্থান সৃষ্টিকারী যন্ত্র (Employment Generating Machine) হিসেবে বিবেচনা করা হয়। এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুমনের মতো হাজারো মানুষ আছে যাদের সঞ্চয় কম বলে তারা বড় ধরনের বিনিয়োগ করতে পারে না। তাই তাদেরকে এসএমই ঋণ গ্রহণ করতে হয়। যার ফলে এসএমই ঋণ গ্রহণের মাধ্যমে সুমনের মতো হাজারো ব্যবসায়ী বিনিয়োগের ভিত্তি রচনায় সহায়তা প্রদান করে।

সুতরাং এসএমই ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ঋণ সুমনের মতো হাজারো ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে- বক্তব্যটি যথার্থ।

5 views

Related Questions