1 Answers
কর্মীদের সাথে পরামর্শক্রমে যে নির্দেশনা বাস্তবায়ন করা হয়. তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
পরামর্শমূলক নির্দেশনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে অধীনস্থ কর্মীদের সাথে আগেই পরামর্শ করে নেওয়া হয়। কর্মীরা আগেই জানতে পারে বলে এ নির্দেশনায় তারাও অংশগ্রহণ করেছে বলে ধরে নেয়। অনেকের মতামত একত্রিত করে নির্দেশনা দেওয়া হয় বলে এ নির্দেশনা ফলপ্রসূও হয়।
উদ্দীপকে জনাব শরীফ প্রতিমাসে তার অধস্তনদের সাথে পরামর্শ করে পরের মাসের করণীয় ঠিক করেন এবং সেই অনুযায়ী কাজ করে লক্ষ্য অর্জন করেন। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে এবং কাজের গতি বৃদ্ধি পেয়েছে। পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমেই মি. শরীফ তার ইউনিটকে একসূত্রে গাঁথতে পেরেছেন।
পরামর্শমূলক নির্দেশনা কর্মীদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব ও উদ্দীপনা সৃষ্টি করে। একইসাথে পরিকল্পনার গুণগত মান বৃদ্ধি করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায় যা তাদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে। পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা হ্রাস পায়। ফলে একটি প্রতিষ্ঠান সহজেই সাফল্যের দিকে ধাবিত হয়।