1 Answers

উদ্দীপকের বন্ধুদের নতুন প্রতিষ্ঠান অর্থাৎ অংশীদারি ব্যবসায় গঠনের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।

একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্বের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে দুই জন এবং সর্বোচ্চ বিশ জন (ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ দশজন) অংশীদার থাকে।

উদ্দীপকে সাত বন্ধু কোম্পানি গঠনের জন্য কোম্পানি আইন উপদেষ্টার পরামর্শ চাইলেন এবং সমঝোতার ভিত্তিতে অংশীদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ জন্য তাদের কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় নি। চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন কমপক্ষে দু জন ব্যক্তি মুনাফা অর্জন এবং তা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্বে চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসায় গঠন করতে পারে। সাত বন্ধু চুক্তিবদ্ধ হয়ে সমঝোতার ভিত্তিতে এ ব্যবসায় গঠন করায় অধিক অভিজ্ঞতা ও সফলতার মাধ্যমে কাজ করতে পারবে। তাই বন্ধুরা সব শুনে সমঝোতার ভিত্তিতে আইনের আনুষ্ঠানিকতার বাইরেই অংশীদারি প্রতিষ্ঠান গড়লেন। তাই বলা যায়, বন্ধুরা নতুন প্রতিষ্ঠান গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।

5 views

Related Questions