1 Answers
মূলধন সংগ্রহের জন্য উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিদ্যমান।
পাবলিক লিমিটেড কোম্পানিতে অধিক সদস্যসংখ্যা থাকার সুবাদে এবং যেকোনো সময় জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানানোর সুযোগে এ সংগঠন অর্থসংস্থানের মাধ্যমে অনেক বৃহদায়তন কোম্পানি হিসেবে গড়ে উঠতে পারে।
উদ্দীপকের কোম্পানিটি সম্প্রসারণের জন্য জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। কিন্তু উক্ত কোম্পানিটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় তারা ইচ্ছে করলে তাদের কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থসংস্থান করতে পারবে না। তাই তাদের উচিত কার্যারম্ভের অনুমতি সংগ্রহপূর্বক বিদ্যমান প্রাইভেট লিমিটেড কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করা। কেননা কার্যারম্ভের অনুমতিপত্র ব্যতীত জনগণের নিকট থেকে মূলধন সংগ্রহ করা সম্ভব হবে না।
সুতরাং আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরপূর্বক জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করা অধিক যুক্তিযুক্ত।