1 Answers
উদ্দীপকে উত্ত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।
যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায় পরিচালনা করা সহজ ও ঝামেলামুক্ত। স্বল্প মূলধন বিনিয়োগ করে এ ব্যবসায় পরিচালনা করা যায়। একজন মাত্র ব্যক্তি কর্তৃক পরিচালিত হয় বিধায় সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। বিভিন্ন পরিস্থিতিতে মালিক একাই সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রয়োজনে ক্রেতাদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করতে পারে। এ ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য হলো মালিক স্বাধীনভাবে তার ব্যবসায় পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
উদ্দীপকে স্বাধীনচেতা যুবক সোহেল বিশ হাজার টাকা ধার নিয়ে মোট ষাট হাজার টাকা নিয়ে একটি মনিহারি দোকান চালু করেন। একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এ ধরণের ব্যবসায় মূলধন স্বাভাবিকভাবে কমই হয়। ফলে তা ক্ষুদ্রায়তনে গড়ে উঠে। তিনি একক মালিকানায় এই মনিহারি দোকান গড়ে তুলেছিলেন ফলে তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। ফলশ্রুতিতে তার ব্যবসায়ে উন্নতি সাধন হয়েছে। মূলত ব্যবসায়টি একমালিকানা হওয়াই এমন পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
সুতরাং বলা যায়, উক্ত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক এবং যুক্তিযুক্ত।