1 Answers
উদ্দীপকে পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্তের যৌক্তিকতা যুক্তিযুক্ত।
পাবলিক লিমিটেড কোম্পানির অধিক সদস্যসংখ্যা থাকার সুবাদে এবং যেকোনো সময় জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানোর সুযোগে এ সংগঠন অনেক বৃহদায়তন কোনো শিল্প হিসেবে গড়ে উঠতে পারে।
উদ্দীপকের জনাব তুষার ও তার ৬ বন্ধু মিলে আইনের বাধ্যবাধকতা মেনে নিবন্ধনের পরই 'জয়া' নামে একটি পোশাক শিল্পের ব্যবসায় শুরু করেন। প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যেই বেশ সুনাম অর্জন করে। এর মধ্যে প্রতিষ্ঠানটি সম্প্রসারণে বেশ অর্থের প্রয়োজন পড়ে। যে কারণে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশীয় বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শেয়ার বিক্রয় করে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে বৃহদায়তন প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরিশেষে বলা যায় যে, 'জয়া' নামের প্রতিষ্ঠানটি পরিবর্তিত পরিস্থিতিতে বাজারে শেয়ার ছাড়ার বিষয়টি যৌক্তিক এবং যথার্থ।