1 Answers

জনাব আলমের দ্বিতীয় ব্যবসায় সংগঠনের ধরন একমালিকানা ব্যবসায়।

যেহেতু একমালিকানা ব্যবসায়ে স্বল্প মূলধন, সহজ গঠন, অবস্থানগত সুবিধা, পরিচালনাগত সুবিধা ইত্যাদি সুবিধাসমূহ বিদ্যমান সেহেতু অংশীদারি ব্যবসায়ের নানাবিধ সমস্যার মধ্যে না থেকে এককভাবে শান্তিপূর্ণভাবে জনাব আলম ব্যবসায় পরিচালনা করতে পারবেন বলে তার একক মালিকানা ব্যবসায়ের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিকতার দাবি রাখে।

উদ্দীপকে জনাব আলম এবং তার বন্ধু জনাব সোহেল সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। এ ব্যবসায়ে দুজনে মিলে মূলধন যোগান দেন এবং মুনাফা বণ্টন করে নেন। কিন্তু সম্পূর্ণ ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতেন জনাব আলম। পরবর্তীতে কিছু বিষয়ে দুইজনের মতের ভিন্নতার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। জনাব আলম কিছুটা মনঃক্ষুণ্ণ হয়ে এককভাবে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, তার একক সিদ্ধান্ত, মতামত এবং কাজের পদ্ধতিতে কারও হস্তক্ষেপ না থাকার দরুন তিনি সফলভাবে ব্যবসায় পরিচালনা করতে পারবেন।

উপসংহারে বলা যায়, জনাব আলমের দ্বিতীয় ব্যবসায় সংগঠনটি একমালিকানা ব্যবসায় সংগঠন এবং শান্তিপূর্ণ মুনাফা অর্জনের লক্ষ্যে জনাব আলমের এই ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।

5 views

Related Questions