1 Answers
ভবিষ্যতে আঙ্গিনা স্থাপনের মাধ্যমে পরিকল্পনা প্রণয়নসংক্রান্ত জাহাঙ্গীর আলমের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত।
ভবিষ্যতের পরিবেশ পরিস্থিতি এবং প্রভাবের মধ্যদিয়ে পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে তা আগেই নির্ধারণ করাকে পরিকল্পনার আঙ্গিনা বলা হয়। বর্তমানে প্রণীত পরিকল্পনা ভবিষ্যৎ পরিবেশ পরিস্থিতির মধ্যদিয়েই বাস্তবায়িত হয়। পরিকল্পনার আঙ্গিনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়।
উদ্দীপকে জনাব জাহাঙ্গীর আলম লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ব্যবসায় পরিকল্পনা করেন। তিনি আগামী শীত মৌসুমে ৫ লক্ষ জ্যাকেট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সে অনুপাতে উৎপাদন পরিচালনা করেন। এ বছর শীতের প্রকোপ কম হওয়ায় তিনি ৩ লক্ষ জ্যাকেট বিক্রয় করতে সক্ষম হন। ফলে তিনি বিশাল লোকসানের সম্মুখীন হন। তাই ভবিষ্যতের পরিবেশ বুঝে পরিকল্পনা প্রণয়ন করা উচিত। অর্থাৎ পরিকল্পনার আঙ্গিনা স্থাপনের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করা উচিত।
সুতরাং বলা যায়, ভবিষ্যতে আঙ্গিনা স্থাপনের মাধ্যমে পরিকল্পনা প্রণয়নসংক্রান্ত জাহাঙ্গীর আলমের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত।