1 Answers
উদ্দীপকের সংকট নিরসনে কর্মীদের মতামতের মূল্যায়নে শফিউল ইসলাম গণতান্ত্রিক নেতৃত্ব গ্রহণ করতে পারেন।
যে নেতৃত্বে কর্মীদের মতামত গ্রহণ করেন এবং তাদের মতামতের গুরুত্বারোপ করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। উদ্দীপকে শফিউল দীর্ঘদিন ধরে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণের ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করা।
গণতান্ত্রিক নেতৃত্বে নেতা গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। কারণ গণতান্ত্রিক নেতৃত্বে প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হলে কর্মীরা উৎসাহিত হবে, কাজের প্রতি তাদের সন্তুষ্টিও বাড়বে। ফলে প্রতিষ্ঠানে উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধি পাবে।
তাই বলা যায়, কর্মীদের মতামতের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ সংক্রান্ত শফিউল ইসলামের সিদ্ধান্তটি যৌক্তিক।