1 Answers
মুদ্রাবাজারে স্থিতিশীলতা রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান স্থাপনে সরকারের সিদ্ধান্ত যৌক্তিক।
মুদ্রাবাজারে স্থিতিশীলতা রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংক স্থাপনে সরকারের সিদ্ধান্তের বিকল্প নেই। কেন্দ্রীয় ব্যাংক দেশের একক ও সর্বপ্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান যা মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে বলে একে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে একটি সুসংগঠিত মুদ্রাবাজার গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে এবং মুদ্রাবাজারের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গঠন ও উন্নয়নে সহায়তা করে। তাছাড়া এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে আর্থিক বিষয়ে বিভিন্ন নির্দেশ ও পরামর্শ প্রদান করে পরিচালনায় সহযোগিতা করে। ফলে মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষিত হয়।
উদ্দীপকে দেখা যায়, দেশের অর্থ ও মুদ্রাবাজারে প্রায়ই বিশৃঙ্খলা লেগে থাকে বলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সরকার এরূপ সমস্যা সমাধানে বিশেষ ধরনের প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু প্রত্যেক দেশেই অর্থ ও মুদ্রাবাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গঠিত ও পরিচালিত হয়। আর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপেই অর্থ ও মুদ্রাবাজারে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
সুতরাং বলা যায়, মুদ্রাবাজারে স্থিতিশীলতা রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান স্থাপনে সরকারের সিদ্ধান্ত যৌক্তিক।