1 Answers
কর্মীদের কাজের সময় নির্ধারণ করে দেওয়া সংক্রান্ত জনাব সাদেকের সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিযুক্ত।
কোনো লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হলে তাকে সময়ভিত্তিক লক্ষ্য বলে। এক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করা হয়।
জনাব সাদেক গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাজ বা লক্ষ্যগুলো আলাদা আলাদা করে নির্ধারণ করেন। তার কাজ বাস্তবায়নের জন্য সুষ্ঠু তদারকিকরণ না হওয়ায় তিনি ব্যর্থ হন। পরবর্তীতে কর্মীদের কাজের সাথে সময় নির্ধারণ করেন যাতে তার লক্ষ্য অর্জন সহজ হয়।
জনাব সাদেক সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের সাথে সাথে সময়ের কথা চিন্তা করেছেন। কারণ লক্ষ্য অর্জনের বড় মাধ্যম হলো কর্মীদের দ্বারা নির্দিষ্ট সময়ে কাজ করিয়ে নেওয়া। যদি কাজ সময়মতো করা যায় তবে প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। একই সাথে কর্মী ও মালিক পক্ষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার ফলে ব্যবসায়িক অগ্রগতি লাভ করে। অপরদিকে সঠিক পরিকল্পনা লক্ষ্য অর্জনে সহযোগিতা করে, যা প্রতিষ্ঠানটিকে তার অভিপ্রেত লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে।