1 Answers

কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে জনাব আবুল হাশেম কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যথার্থ।

প্রশিক্ষণ কর্মীর বর্তমান মেধা, যোগ্যতা, দক্ষতা ও মননশীলতার বিকাশ ঘটায় এবং কর্মীদেরকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহায়ক করে তোলে। তাই কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য জনাব আবুল হাশেম তার টেক্সটাইল মিলে প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

উদ্দীপকে জনাব আবুল হাশেম তার টেক্সটাইল মিলে বিজ্ঞাপনের মাধ্যমে কয়েকজন কর্মী নিয়োগ দিলেও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি বরং উৎপাদনের পরিমাণ ও পণ্য মান উভয়ই হ্রাস পেয়েছে। কাজের মান ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধির জন্য জনাব আবুল হাশেম তার টেক্সটাইল মিলে নিয়োজিত কর্মীদের দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষা প্রদানের সাথে চুক্তির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন। কারণ প্রতিষ্ঠানের জন্য যোগ্যতম প্রার্থীকে নিয়োগ দিলেই হয় না। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজ করার জন্য নিয়োগপ্রাপ্ত কর্মীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। এ যোগ্যতা ও দক্ষতা উন্নয়নের উপায় হলো প্রশিক্ষণ।

তাই কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে জনাব আবুল হাশেম কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যথার্থ।

5 views

Related Questions