1 Answers
উদ্দীপকের "জনাব হালিম কর্তৃক গৃহীত পদক্ষেপে কার্যকর সমন্বয়ের গুরুত্বপূর্ণ একটি পূর্বশর্ত পূরণ হওয়াতেই সুষ্ঠু সমন্বয় প্রতিষ্ঠিত হয়।" উক্তিটি যথার্থ।
যে শর্ত আগে থেকে বহাল থাকলে কার্য সম্পাদন সহজতর হয় তাকে ঐ কার্য সম্পাদনের পূর্বশর্ত বলে। সহজ সংগঠন কার্যকর সমন্বয়ের পূর্বশর্ত। সংগঠন কাঠামো প্রণয়নে সংগঠন প্রক্রিয়ার কাজগুলো সহজ, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা গেলে এবং তা সবার নিকট সহজে বোধগম্য হলে তাকে সহজ সংগঠন বলে। সংগঠন কাঠামো যত সহজ হয় সমন্বয় কার্যও তত সহজসাধ্য হয়ে থাকে।
উদ্দীপকে দেখা যায়, অভিজ্ঞ প্রশাসক জনাব হালিমকে ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনাব হালিম প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রবাহ এবং প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট করে একটি সহজ সংগঠন প্রবর্তন করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও কাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় প্রতিষ্ঠিত হয়। জনাব হালিম সমন্বয়ের গুরুত্বপূর্ণ শর্ত সহজ সংগঠন প্রবর্তনের ফলে সুষ্ঠু সমন্বয় প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, "জনাব হালিম কর্তৃক গৃহীত পদক্ষেপে কার্যকর সমন্বয়ের গুরুত্বপূর্ণ একটি পূর্বশর্ত (সহজ সংগঠন) পূরণ হওয়াতেই সুষ্ঠু সমন্বয় প্রতিষ্ঠিত হয়।" উক্তিটি যথার্থ।